সংগৃহীত
সারাদেশ

জেলা প্রশাসকের গাড়ীতে হামলা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সিলেটে মহাসড়কে ট্রাকে আগুন

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দীঘিনালা উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে উপজেলার জামতলী বাঙালি পাড়া নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ সময় এডিসি মো. জোনায়েদ কবির সোহাগের গাড়ির পিছনের কাঁচ ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। নিরাপত্তা দিয়ে তাদের উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভাল রয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ীতে হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা