সংগৃহীত
সারাদেশ

ডগ স্কোয়াডের তল্লাশি

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালিয়েছে বিজিবি। আগামীকাল রোববার (৭ জানুয়ারি) ভোট নির্বিঘ্ন করতে এ তল্লাশী কার্যাক্রম চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: সুনামগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

শনিবার (৬ জানুয়ারি) বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকাল থেকেই জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যান বিজিবি সদস্যরা। কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালানো হয় এ সময়। এ কার্যক্রম ভোট শুরু পর্যন্ত চলবে।

ভোটকেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্টও বসিয়ে তল্লাশী চালাচ্ছে বিজিবি।

আরও পড়ুন: চাঁদপুরে বাসে আগুন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার জেলার ৩ টি আসনে ৫১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ৩২৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা