সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: চাঁদপুরে বাসে আগুন

শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটেছে। এতে করে বিদ্যালয়ের কাঠের দরজা ও জানালার ক্ষতি হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি দুর্গম। মধ্যনগর থেকে যেতে বেশ সময় লাগে। ঐ কেন্দ্রে পাহারাদার ছিল। রাতে পাহারাদার ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন: বাসে টাইম বোমা

তিনি আরও জানায়, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা