সংগৃহত ছবি
সারাদেশ

বাসে টাইম বোমা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইম বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি যে কোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ হতে পারত।

আরও পড়ুন: ট্রাকের সংঘর্ষে নিহত ২

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে তিনি বলেন, এ বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

সঠিক সময় এটি উদ্ধার হওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন অনেক মানুষ। পরে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, ৩০ সিটের বাসটিতে ওই এক সিট ছাড়া সব সিটেই যাত্রী ছিল। বোমাসদৃশ বস্তু দেখার পর যাত্রীদের সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে যাত্রীদের অভয় দিয়ে সবাইকে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বোমাটি উদ্ধার করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা