সংগৃহীত
সারাদেশ

শরীয়তপুরে ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়াতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রটির বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

আরও পড়ুন: দগ্ধ ৮ রোগীর কেউ ঝুঁকিমুক্ত নন

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ৬৫ নং স্কুলের জানালা দিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে আগুন লাগায় দুর্বৃত্তরা। এ বিষয়টি স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩টি বেঞ্চ পুড়ে গেছে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, মধ্যরাতে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরবর্তীতে আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি।

জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, একটি কেন্দ্রের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা