সংগৃহীত ছবি
সারাদেশ

কুষ্টিয়ায় জর্জের অফিস ভাঙচুর

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-৪ আসনের আ’লীগের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

আরও পড়ুন: মদপানে ৩ যুবকের মৃত্যু

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুমারখালী উপজেলা শহরের কনু মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জর্জ বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। আন্দোলনকারীদের হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলার আসামি তিনি।

বিক্ষুব্ধ ছাত্রজনতা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাতে জর্জ এমপির রাজনৈতিক অফিসের তালা ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। পরে ভেতরে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান তারা। এরপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিস ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে হুমকির ভাষণ দেওয়ার প্রতিবাদে এসব করা হয়েছে। এসময় আ’লীগ সরকার গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা