সংগৃহীত ছবি
সারাদেশ

৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় ঘন কুয়াশায় ৪টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গে পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. আলী রাজ। তিনি দুর্ঘটনাকবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীতগামী আরও দুইটি গাড়ি সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন ও আহত হয় ২০ জন। এ সময় হতহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয় স্থানীয় আরও ৩ যুবক।

এ ঘটনায় মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুমান মোল্লা বলেন, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হন ২০ জন। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা