সংগৃহীত ছবি
সারাদেশ

উপদেষ্টাদের কেউ কেউ ভোগবিলাসিতায় লিপ্ত হয়েছেন- আসাদুজ্জামান রিপন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিগত স্বৈরশাসকরা যে ভাবে ভোগ বিলাসিতায় লিপ্ত ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিগত, পতিত, স্বৈরশাসকের মতো ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে বিএপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন: চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা কোটি কোটি টাকার দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা এইভাবে যদি ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়ে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের যে লক্ষ্য সেটা থেকে সরকার পিছিয়ে পড়বে।

ড. রিপন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। তা না হলে দেশ, একটি গভীর সংকটের মধ্যে পরে যাবে এবং নিরাপত্তাহিনতায় পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা বিএনপির উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, যুগ্ম-আহবায়ক শাজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ উল ইসলাম পিন্টু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা