ছবি: সংগৃহীত
সারাদেশ

পাবনায় গণপিটুনিতে নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ৩ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গুড়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দগ্ধ ৮ রোগীর কেউ ঝুঁকিমুক্ত নন

শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২ টি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদীপথে পালাচ্ছিলেন চোরের দল।

এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যদের ধাওয়া করে। চোর চক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পথে ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে চোর সদস্যের ৩ জনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। চোর চক্রের ধারালো অস্ত্রাঘাতে স্থানীয় ৩ যুবক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রাতে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসে। তবে এর আগেই উত্তেজিত জনতার পিটুনিতে ওই ৩ যুবক নিহত হন।

তিনি আরও বলেন, গত ২ সপ্তাহ ধরে এলাকায় গরু চোরের উৎপাত বেড়েছে। অনেকের বাড়ি থেকে গরু চুরিও হয়েছে। উর্ধ্বতন মহলকে বিষয়টি অবগতও করা হয়েছিল।

ভাঙ্গাড়া থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে ২ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা