সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঐ ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র এটি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকে অগ্নিসংযোগ

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি। ধারণা করা যাচ্ছে কোনো নাশকতারী পরিকল্পিতভাবে বিদ্যালয়টি আগুন দিয়েছে। এ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরও পড়ুন: টাঙ্গাইলে ভোটকেন্দ্রে আগুন

জানা যায়, আগুন দেওয়া স্কুলটিতে আগামীকাল (রোববার) ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রটিতে প্রায় ৩ হাজার ২৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬২৫ জন পুরুষ ও ১ হাজার ৬৬৭ জন নারী ভোটার রয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া জানান, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দু’টি ইউনিট পৌঁছে। তারা পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা