সংগৃহীত ছবি
সারাদেশ

যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলায় আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজি নিহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিহতরা হলো, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিলা পরিবহনের বাসটি সকাল ১০টায় স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে দুই কিলোমিটার নিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পেছনে বসা খাদিজা কোবরাতুল খুশি গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, চালক পালিয়ে গেলেও নাবিলা পরিবহন বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা