সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পরিবহনের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সোহাগ পরিবহন নামক একটি চলন্ত যাত্রীবাহী বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৫ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: এখনও সাত কোটি বই ছাপাই হয়নি

নিহতরা হলো, জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক এবং একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিলো। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। এই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা