সংগৃহীত ছবি
সারাদেশ

গাড়িচাপায় ৩ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্য কান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে গাড়িচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ১

নিহতরা হলো, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস ৯ম শ্রেণি ও বিশাল নাগ ৮ম শ্রেণির শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা ৩ জনে মোটরসাইকেলে করে খেজুরে রস খেতে যাচ্ছিলো। এ সময় ভোরে কুয়াশা ছিলো। এরপর সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এর পরে স্থানীয়রা সড়কের পাশে মোটরসাইকেলসহ ৩ জনকে পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশসহ মোটরসাইকেলটি উদ্ধার করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা