সংগৃহীত ছবি
সারাদেশ

পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফে‌রি চলাচল শুরু হ‌য়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টায় কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে পুনঃরায় ফে‌রি চলাচল শুরু হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় নৌরুটে ফেরি বন্ধ

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। যার ফলে শুক্রবার ভোরের দিকে এই চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় তীব্র শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও যানবাহ‌নের চালক‌রা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, কুয়াশা ক‌মে যাওয়ায় সকাল সা‌ড়ে ১০টা থে‌কে এই রু‌টে পুনঃরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বর্তমানে এই রু‌টে মোট ১৫‌টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা