সংগৃহীত ছবি
সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এর ফলে মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা অংশ অবরোধ করা হয়।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কা, নিহত ১

স্থানীয়রা জানায়, হাড়িখোলা এলাকায় অবস্থিত ডেনিম নামের একটি গার্মেন্টসে শ্রমিকদের ৪ মাসের বেতন দিচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ। শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধে নামেন।

এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন, চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদাসহ ঘটনাস্থলে যান। পরে ডেনিম গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বকেয়া বেতনের দাবিতে ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা