সংগৃহিত ছবি
সারাদেশ

সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সুরমা ব্রিজ পয়েন্টে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন।

রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্বাস্থ্যের সেই মালেকের কারাদণ্ড

নিহতরা হলো, ছাতকের কালারুকা ইউনিয়নের খরছখালী গ্রামের হুমায়ুন আহমদ ও শাহিন। আহত হুসাইন আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ইফতারের আগে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাওয়ার সময় পাগল হাসান চত্বরে একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন আহমদ ও শাহিন নিহত হন। এবং স্থানীয়রা হুসাইনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন। এ সময় ট্রাক সিএনজিচালিত অটোরিকশার রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে ১জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে আমরা আটক করেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা