সংগৃহীত
সারাদেশ

চাঁদপুরে বাসে আগুন

জেলা প্রতিনিধি: চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে পার্কিংয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

গাড়ি থেকে লাফিয়ে নামার সময় চালক নাসির উদ্দিন (৫৫) ও হেলপার মো. খোকন (৪৫) আহত হয়েছেন। আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় হেলপার মো. খোকনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসের সিট ও গ্লাস ততক্ষণে আংশিক পুড়ে গেছে। তদন্তের পরে বলা যাবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানায়, আহত চালক ও হেলপারের ভাষ্যমতে, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরেও তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: বাসে টাইম বোমা

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, বাসের মালিকপক্ষ আমাদের জানিয়েছে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। পুরো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক ও হেলপার জানিয়েছে কয়েল থেকে আগুনের সূত্রপাত। তাই এ বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি আমরাও তদন্ত করছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা