সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় মাটিচাপায় এক শ্রমিক নিহত

এস,এম শাহাদৎ হোসইন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মাটিচাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৫৩) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় গোবিন্দগঞ্জে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাশে করতোয়া নদী এলাকায় ট্রাক্টরে মাটি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার

নিহত আব্দুল ওয়াহেদ একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি মাটিকাটা শ্রমিক ছিলেন।

এলাকাবাসী বলেন, বালু খেকোরা দীর্ঘদিন ধরে করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এ সময় করতোয়া নদীর তীরে ট্রাক্টরে মাটি তুলছিলেন শ্রমিক আব্দুল ওয়াহেদ। মাটি তোলার একপর্যায়ে মাটির চাপা ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে তার হাত ও পা ভেঙে যায়। এ সময় তার সাথে থাকা ট্রাক্টর চালক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, মাটি কাটার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা