সংগৃহীত ছবি
সারাদেশ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় সখীপুর উপজেলার বেড়বাড়ীতে, সকাল ৯টায় সখীপুর থানার ফটক সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতর স্বজনরা জানায়, মামুন ভালুকা উপজেলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মামুন টাঙ্গাইল শহরের এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

আরও পড়ুন: সাবেক ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সখীপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাছ ব্যবসায়ী আবু বকরের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা