সংগৃহীত ছবি
সারাদেশ

সাবেক ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা 

মো. আল-আমিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ৪ বছর আগে নির্যাতন ও চাঁদা নেওয়ার অভিযোগে সাবেক নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা।
করেছে ১ বিএনপি নেতা।

রোববার (২২ ‍ডিসেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নড়িয়া আমলী আদালতের বিচারক মো. সাকিব হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ পুলিশ বুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আসামীরা হলেন, নড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার অবনী শংকর কর (৫৫), থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী (৪০), উপজেলার সুরেশ্বর গ্রামের মৃত হেলার খানের ছেলে যুবলীগ নেতা সুজন খান (৪৫), একই গ্রামের মৃত জাফর খানের ছেলে আওয়ামীলীগ নেতা ফারুক খান (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালে ঘড়িসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদী চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকে প্রতিদন্ধিতা করেছিলেন। আসামীরা বিগত ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান আব্দুর রব খানের একই বংশীয় লোক হওয়ায় বাদীকে নির্বাচন না করার জন্য নানান সময় বিভিন্ন ভাবে হয়রানী ও ভয়ভীতি দেখাতেন। বাদী ব্যবসায়ী হওয়ার কারণে নগদ টাকার প্রয়োজন হওয়ায় তার কলেজ পড়ুয়া ছেলে জাহিদ তার আত্মীয়ের কাছ থেকে (তিন লক্ষ) টাকা নিয়ে সুরেশ্বর হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে যুবলীগ নেতা সুজন ও ফারুক খান সহ অজ্ঞাত নামা কয়েকজন মিলে টাকাসহ তাকে একটি ঘরে জোরপূর্বক আটকে রাখেন। পরবর্তীতে বাদী খবর পেয়ে ৯৯৯ এর সহযোগিতা চাইলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদীর ছেলে মিজানুর রহমান জাহিদকে উদ্ধার করে অভিযুক্তদের নড়িয়া থানায় নিয়ে আসেন। কিন্তু এরপর অভিযুক্তরা ক্ষমতাসীন হওয়ায় তাদের ছেরে দিয়ে কথিত মানবপাচারের মামলা জাহিদ ও তার পিতা মতিউর রহমান সাগররে বিরুদ্ধে মামলা নেওয়া হয়। এ সময়ে জাহিদের কাছে ৩ লাখ টাকা উদ্ধার হলেও মামলায় ১ লাখ টাকা জব্দ দেখায় পুলিশ।

আরও পড়ুন: পান্থকুঞ্জ-আনোয়ারা পার্ক নিয়ে ভাবা হচ্ছে

পরে বিভিন্ন দফায় বাদীর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা হাতিয়ে নেয় আসামীরা। এ ঘটনায় আসামী পরস্পর যোগসাজোসে নতুন একটি ঘটনা সাজিয়ে ২০১৩ সালের বৈদেশিক কর্মসংস্থান ও অবিভাসন আইনে চার্জশীট প্রদান করেন। পরে বাদী অসহায় হয়ে আসামীদের নিয়ে নগদ ২লাখ টাকায় আপোষ করতে বাধ্য হন।

ঘটনার ৪ বছর পর মামলা দায়েরের কারণ সম্পর্কে জানতে চাইলে মামলার বাদী মতিউর রহমান সাগর বলেন, ‘গত ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। অবৈধভাবে সরকারের দায়িত্বে ছিল খুনি হাসিনার দল আওয়ামী লীগ। ওই সময় আওয়ামী লীগ ওসির বিরুদ্ধে মামলা তো দূরের কথা তাদের বিরুদ্ধে কথা বললেই তারা আমাকে প্রাণে মেরে ফেলতেন। তাই সেই সময় মামলা করতে পারিনি। এখন দেশ স্বাধীন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য আমি মামলা দায়ের করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে আমি ন্যায়বিচার পাব।’

এদিকে নড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘এক ভুক্তভোগী ২০২১ সালে মতিউর রহমানের বিরুদ্ধে একটি মানবপাচার মামলা করেছিলেন। ওই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছি। মতিউর রহমান তখন ওই অভিযোগপত্র না দেওয়ার জন্য আমাদের নানাভাবে প্রভাবিত করে ব্যর্থ হয়েছিলেন। তাই তিনি এখন ক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।’

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে আহত আরাফাতের মৃত্যু

তবে এ ব্যাপারে অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি।

অন্যদিকে শরীয়তপুর আদালতের পরিদর্শক শিমুল বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক ব্যক্তি মামলা করেছেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা পিবিআই গোপালগঞ্জ কার্যালয়ে ওই আদেশের কপি পাঠিয়ে দেব। এখন মামলা কিভাবে চলবে, তদন্ত প্রতিবেদন দেওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবেন।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা