সংগৃহীত ছবি
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময়ে আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত ৩

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন : বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে। একজন প্রাণ হারানোর পাশাপাশি আহত হন অন্তত ১৫ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা