সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযান, ৪ বাস জব্দ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে ফিটনেস ও লাইসেন্স বিহীন এবং বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে বিভিন্ন যানবহানের বিরুদ্ধে ৫০ টি মামলা করা হয়েছে। এসব যানবহান থেকে জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ টাকা। এছাড়া কাগজপত্র না থাকায় ৪ টি যাত্রীবাহী বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন : নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

বেপরোয়া গতিতে চলাচল বন্ধে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও থানা পুলিশ।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহ

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। আজ শনিবার ভোর ৪ টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ অভিযান চলে।

রাতভর এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫০ টি মামলা দায়ের করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার কাগজপত্র না থাকার অপরাধে শ্যামলী, এনা, হানিফ ও অন্তরা পরিবহনের ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এসময় বাসের যাত্রীদের অন্য বাসযোগে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা