সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এ কম্বল বিতরণ করা হয়। আকিজ মনোয়ারা ট্রাস্টের সহায়তায় ও আলোকিত ইসলাম একাডেমির ব্যবস্থাপনায় উপজেলা বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

রাজাপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক আবু সায়েম আকন, খলিলুর রহমান, মেহেদি হাসান জসিম, নেয়ামুল আহসান হিরন ও আলোকিত ইসলামী একাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন : চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু

এছাড়া আলোকিত ইসলামিক একাডেমী প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন, মোহাম্মদ সিকদার, নাসির সিকদার, জলিল সিকদার, স্বপন সিকদার, মজিবর মাস্টার, মাওলানা জসিম, সোহেল সিকদার প্রমুখ।

আলোকিত ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, রাজাপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণের সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আকিজ মনোয়ারা ট্রাস্টকে। যাদের সহযোগিতায় ৪ শতাধিক শীতে কষ্ট পাওয়া মানুষগুলো কম্বল পেয়েছেন। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা