সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে আশরাফ উদ্দীন দপ্তরী নামে এক প্রভাবশালী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ করেছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁয় গতিয়ারবাজার এলাকায় মৃত মলিন চন্দ্র বর্মনের ছেলে শ্রী নীপেন বর্মনের এসএ ১০৩৭ দাগের দুই শতাংশ জমি জোরপূর্বক দখল করে তাতে বিল্ডিং ঘর নির্মাণ করছে একই এলাকার মৃত আজিম উদ্দীন দপ্তরীর ছেলে আশরাফ উদ্দীন দপ্তরী (৪৫), মৃত শামসুল হকের ছেলে শাহীন দপ্তরী, শামসুদ্দীনের দুই ছেলে সালাম (৪০) ও আফাজ উদ্দীন (৪৫), একই এলাকার আফাজ উদ্দীন (৫৫)। এ ঘটনায় শ্রী নীপেন চন্দ্র বর্মন উল্লেখিত ব্যাক্তিদের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোক্ত আশরাফ উদ্দীন দপ্তরী জানান, তারা হিন্দু পরিবারের দাবি করা সম্পত্তি জোরপূর্বক দখল করেননি। তিনি জমিটির ক্রয় সূত্রে মালিক হয়ে তাতে বিল্ডিং নির্মাণের দাবি করেছেন।

আরও পড়ুন : গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, হিন্দু পরিবারের পক্ষ থেকে দুই শতাংশ জমি জোরপূর্বক দখলের ঘটনার অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা