সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু

নোয়াখালী প্রতিনিধি : "শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন" এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানার বিপরীতে বেঙ্গল সঙ্গীত একাডেমির যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সঙ্গীত একাডেমির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নয়ন সিংহ, চট্রগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইমন মজুমদার।

আরও পড়ুন : চালককে হত্যা করে রিকশা ছিনতাই

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান শিল্পী পলাশ দেব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী নিশা চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুবেল দাশ বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোন বিকল্প নেই।

পরে উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল সংগীত একাডেমির নিয়মিত শিল্পি ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন, পুরষ্কার বিতরণ এবং কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা