সংগৃহীত ছবি
সারাদেশ

নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: পৌনে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। অপর দিকে সোয়া ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহ

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার ডিজিএম নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় নৌপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে আরিচা-কাজিরহাট—এই দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা