সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাসচাপায় নিহত ২

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। পরিবার নিয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া থাকতেন। অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : দক্ষিণাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিহতের স্ত্রী শিরিনা আক্তার জানান, সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা