সংগৃহীত ছবি
সারাদেশ

ব্রিজ ভেঙে নদীতে ট্রাক 

জেলা প্রতিনিধি: গাজীপুরের মহানগরীর টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক নদীতে পড়েছে। এর ফলে ঐ লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ৫টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, শনিবার সকালে টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। এখন তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ৫ টায় ভেঙে গেছে। এই পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা