সংগৃহীত ছবি
সারাদেশ

গণঅভ্যুত্থানে আহত আরাফাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : অভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর আরাফাত হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত হাসান আরিফ

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় আরাফাত।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরা ১৪নং সেক্টর কবরস্থান তাকে দাফন করা হবে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবীর হিমু বলেন, আরাফাতের শরীরে একাধিক গুলি লেগেছিল। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করলো এই কিশোর। রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল আরাফাত।

আরাফাতের ভাই হাসান আলী বলেন, গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুরুতে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থা সংকটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচে ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় এই শিক্ষার্থী।

আরও পড়ুন : রিমান্ডে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর

হাসান আলী আরও জানান, এই মুহূর্তে আরাফাতকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নেওয়া হবে শহীদ মিনারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা