সংগৃহীত ছবি
সারাদেশ

পাংশায় গুলিবিদ্ধ যুবদল কর্মী

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশায় বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে কমছে না শীতের দাপট

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন সোহাগের (৩০) ওপর বৃহস্পতিবার বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পাট্টা ইউনিয়ন যুবদলের আয়োজনে জাগিরকয়া নতুন বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস বলেন, প্রতিবাদ সভা শেষ করে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গাড়িবহর লক্ষ্য করে সজলসহ ৮-১০ জনের একদল আওয়ামী সন্ত্রাসী গুলি করে। এ সময় ইউনিয়ন যুবদল কর্মী মনিরুলের হাতে গুলি লাগে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা