সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: চাঁদপুর হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ও ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন: যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট-সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম দাবি করছেন, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

তারা আরও বলেন, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েকশ দলিল ছিল। দোকানগুলো পুড়ে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপজেলা। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।

হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বলেন, দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার আড়ালে যদি কেউ স্বার্থ হাসিল করতে ষড়যন্ত্রের মাধ্যমে ব্যবসায়ীদের ক্ষতি করে থাকে, সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দলিল লেখক ও ব্যবসায়ীদের সহ ১৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা