ছবি: সংগৃহীত
সারাদেশ

দীঘিনালায় আগুনে পুড়ল ২৫ দোকান

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মেরুং বাজারের একটি কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে পানির হাউস সংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে আগুনে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতো কম সময়ের মধ্যে কমপক্ষে ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ব্যবসায়ীদের কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা