খেলা

শিরোপা প্রত্যাশী দাবাড়ু ফাহাদ

স্পোর্টস ডেস্কঃ

সাম্প্রতিক কালে করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে পড়েছে প্রায় সব কিছুই। বড় ইভেন্ট থেকে শুরু করে বন্ধ হয়ে গেছে ইনডোর-আউটডোর সকল খেলা। কিন্তু এর মধ্যেই আশার খবর জানিয়েছে দাবা খেলার সর্বোচ্চ সংস্থা ‘ফিদে’।

এবার অনলাইনকেই দাবার মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে। করোনাভাইরাসে ‘ঘরবন্দি’ জীবনে অনেকেই অনলাইনে দাবা খেলে সময় কাটাচ্ছেন। আর তাই, জুনিয়র দাবাড়ুদের জন্য সংস্থাটি আয়োজন করেছে প্রতিযোগিতা। অনলাইনে প্রথমবারের মতো এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আজ থেকে।

এই প্রতিযোগিতায় এশিয়ার সাতটি জোনে বিভক্ত হয়ে দাবাড়ুরা লড়বেন। বাংলাদেশ জোনের খেলা হবে আগামীকাল বৃহস্পতিবার। এই জোনে আছে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলো। একদিনেই নির্ধারণ হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগী। বাসায় বসে এই খেলা খেলতে হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট লাগবে।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তিনজন ছেলে- আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, তাহসিন জিয়া ও স্বর্ণাভো চৌধুরী। ও তিনজন মেয়ে- নওশিন আঞ্জুম, ওয়াশরিয়া খুশবু ও আহমেদ ওয়ালিজা।

এদের মধ্যে স্পটলাইট ফাহাদ রহমানের দিকে বেশি। ফাহাদ নিজেও এই প্রতিযোগিতা ঘিরে বেশ আত্মবিশ্বাসী, ‘অনেক দিন পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। যদিও এটা অনলাইনে হবে। তবে আমি ভালো খেলতে চাই। আমার লক্ষ্য চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া।’

প্রথম দিনই চূড়ান্ত পর্বে যাওয়া খেলোয়াড়দের নাম জানা যাবে। যদিও ফাহাদের চোখ আরও ওপরে, শিরোপাতে, ‘এই প্রতিযোগিতাতে শিরোপার লক্ষ্য নিয়েই আমি খেলব। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি। যদিও পথ অনেক কঠিন। চূড়ান্ত পর্বে গ্র্যান্ডমাস্টাররা থাকতে পারেন। চূড়ান্ত পর্বে যেই যাবেন তাকে লড়াই করতে হবে।’

সব কিছু ঠিক থাকলে আগামী ৩ ও ৪ জুন প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্স ০৪-ইংল্যান্ড ০৬

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের দরুন এখনও সমালোচনার পারদ থামাতে পারে...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা