ছবি : সংগৃহিত
জাতীয়

ঠকবো না, মানুষকে ঠকাবোও না

নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ইস্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ বাজেটে আমরা ঠকবো না, দেশের মানুষকে ঠকাবোও না। আমরা হারবো না, জনগণকে হারাবোও না বলে জানান তিনি।

আরও পড়ুন : ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাজেট পেশ করতে জাতীয় সংসদে যাওয়ার আগে গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে।

আরও পড়ুন : বাংলাদেশের বিগত বাজেটসমূহ

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেছি। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করবো। এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এদেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার।

তিনি বলেন, আমি নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেওয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সুদৃঢ় অবস্থানে জানিয়ে করে অর্থমন্ত্রী সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

আরও পড়ুন : জাতিসংঘের এজেন্ডায় একাত্তরের গণহত্যা

অর্থমন্ত্রী একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে দেশের ৫২তম বাজেট পেশ করবেন আজ। গত বুধবার (৩১ মে) শুরু হয়েছে বাজেট অধিবেশন। মূল্যস্ফীতির চাপসহ নানা চ্যালেঞ্জের মধ্যে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন তিনি।

এটি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম বাজেট। আর বর্তমান অর্থমন্ত্রীর টানা পঞ্চম বাজেট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা