ছবি : সংগৃহিত
বাণিজ্য

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

ইমরান আল মাহমুদ: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দায়ে উখিয়ায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : দুঃস্থ গরিব অসহায় মানুষের পাশে এমপি জ্যাকব

শনিবার (২৫ মার্চ) দুপুরে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার স্টেশনে বাজার মনিটরিং করা হয়। এর আগে গতকাল রমজানের প্রথমদিন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

রমজানের দ্বিতীয়দিনে বাজার মনিটরিং করে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার তরকারি বাজার,মুদির দোকানে পণ্যমূল্যের তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : হাঁসের খামার থেকে ‘অজগর’ উদ্ধার

উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমদ। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন,"পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হয়।

আরও পড়ুন : পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন

প্রথমে উখিয়া দারোগা বাজার ও পরে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে পণ্যমূল্য তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা এবং পরবর্তীতে পণ্যমূল্য তালিকা টাঙানোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা