কাঁচামরিচ
বাণিজ্য

বাংলাদেশে ঢুকছে ভারতের কাঁচামরিচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মাসখানেক ধরে থেমে থেমে চলছে টানা ভারি বর্ষণ। এতে বাজারে সরবরাহ ঘাটতির দেখা দিয়েছে, বেড়েছে দাম। সোমবার (৯ আগস্ট) খোলাবাজারে ২০০ টাকার উপরে ছিল প্রতিকেজি কাঁচামরিচের দাম। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে বিক্রি হয়েছে ১৯০ টাকার বেশি। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা হচ্ছে কাঁচামরিচ।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের ট্রাক বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সরকার কাঁচামরিচের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট ইস্যু করবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, ভোমরা স্থল বন্দর দিয়ে বেসরকারি উদ্যোগে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১২ ট্রাক প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভোমরা স্থল বন্দর দিয়ে এসব কাঁচামরিচ আমদানি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান মিলে ৬৫০ টন কাঁচামরিচ আমদানি করছে। যা মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশে প্রবেশ করবে। এর মধ্যে মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ টন, মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের ৩০০ টন কাঁচা মরিচ রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা