বাণিজ্য

কেনাকাটার জন্য ফেসবুকে নতুন ফিচার

সান নিউজ ডেস্ক: ই-কমার্স ও অনলাইন শপিংয়ের জন্য নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার (২৩ জুন) নিজের ওয়ালে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে এই ফিচারগুলো আনা হবে বলেও জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ জানান, আগামীতে আমরা সোস্যাল মিডিয়ায় চারটি ফিচার নিয়ে আসব।

তিনি আরো বলেন, ফেসবুক মার্কেটপ্লেস, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামে দ্রুতই ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চ, অনলাইন শপ, অ্যাডভার্টাইজমেন্ট ও মার্কেটপ্লেস শপ নামে চারটি ফিচার চালু করা হবে। নিজের একটি স্ট্যাটাসে কমেন্ট আকারে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন জাকারবার্গ।

ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্যের নাম লিখে সার্চ করতে পারবেন। শিগগিরই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ছোটখাটো দোকান দিতে পারবেন। অনলাইন শপের মাধ্যমে পণ্য কেনার জন্য ব্যবসায়ীর সঙ্গে চ্যাট করার সুবিধা পাওয়া যাবে। এটি সেটআপের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম তিনটি মাধ্যমের সেটিংসে যেতে হবে।

বিশ্বব্যাপী একশ কোটিরও বেশি মানুষ ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করেন। তাই অনলাইন শপ থেকে ফেসবুক মার্কেটপ্লেসে আসার উপায় সহজ করে তুলতে ফেসবুক শিগগিরই একটি নতুন ফিচার আনবে। এর নাম দেয়া হয়েছে মার্কেটপ্লেস শপ।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে ফেসবুক মার্কেটপ্লেস সহজলভ্য হয়ে উঠবে বলে আশা করছেন জাকারবার্গ। এছাড়া অনলাইন শপের বিজ্ঞাপন দেয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিচার চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা