বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। পদোন্নতির পর তাকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের দায়িত্ব দেয়া হয়।

নজরুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও অফিসের পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা