বাণিজ্য

খুচরা বাজারেও আরো কমছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের শেষ দু’দিনে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। পাইকারি বাজারের পর ধীরগতিতে খুচরা বাজারেও নামতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে খুচরা বাজারে সর্বোচ্চ পাঁচ টাকা কমেছে প্রতি কেজি পেঁয়াজের দাম।

গত ১৪ সেপ্টেম্বর ভারত বাংলাদেশে পেয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর ‘সেঞ্চুরি’ হাঁকায় পেঁয়াজের দাম। তবে চলতি সপ্তাহে আবারও ভারত এবং পাশপাশি মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে শুরু করে। গত দু’দিনে পাইকারি বাজারে দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে।

তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) পেঁয়াজ কিছুটা কম দামে কিনতে পারছেন বলে জানান ক্রেতারা। বিক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম আরও কমবে।

রাজধানীর বৃহৎ পাইকারি বাজার শ্যামপুরে দেশি ও আমদানি করা— দুই ধরনের পেঁয়াজের দামই অপরিবর্তিত। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায়।

স্থিতিশীল আছে কারওয়ানবাজারের পাইকারি দরও। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের কেজি ৭২ থেকে ৭৫ টাকা। আকারে বড় পেঁয়াজের দর কেজি প্রতি ৮০ টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি ৫২ থেকে ৫০ টাকা।

অন্যদিকে, খুচরা বাজারে দেশি পেঁয়াজ আগের চেয়ে ৫ টাকা কমে কেজি প্রতি ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। দু’দিন আগেও আমদানি করা পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হতো ৭০ টাকায়। তবে এখনো কোথাও কোথাও কিছু খুচরা দোকানে দেশি পেঁয়াজ কেজিতে ৯০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ কেজিতে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এসব খুচরা ব্যবসায়ীরা বলছেন, ‘আড়তে আসা নতুন পেঁয়াজ দোকানে আসলেই এর দাম কমে যাবে। ’

তবে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনই স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করা হয়েছে। তারপরও এখনো যদি পেঁয়াজ আগের দামে না আসে তাহলে আমাদের কী হবে? এই দেশে শুধু দাম বাড়ে, কমে না। ’

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, ‘আগামী সপ্তাহ নাগাদ পেঁয়াজের দাম আরও কমে যাবে। নতুন পেঁয়াজ আসছে। সেগুলো চলে এলে আবারও আগের মতোই স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার। ’

সান নিউজ/পিডিকে/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা