ছবি-সংগৃহীত
টেকলাইফ

৬ ঘণ্টা বন্ধ থাকবে হটলাইন

নিজস্ব প্রতিবেদক : কারিগরি উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের জন্য আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (৬ ঘণ্টা) বন্ধ থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন।

আরও পড়ুন : ফ্যাশনে নতুনমাত্রা আনলো টেকনো ক্যামন ২০ সিরিজ

সোমবার (৩১ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কল সেন্টারের কারিগরি উন্নয়নের জন্য আজ (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অধিদফতরের ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন ১৬১২১ এর সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

আরও পড়ুন : টুইটারের নতুন লোগো এক্স

প্রসঙ্গত, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন সেবাটি (নম্বর: ১৬১২১) ২০২০ সালের ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে উদ্বোধন করা হয়। কোনো ভোক্তা সেবা বা পণ্য কিনে প্রতারিত হলে সঙ্গে সঙ্গে ওই হটলাইনে অভিযোগ করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে অভিযানে গিয়ে দোষীদের শাস্তির আওতায় আনেন কর্তৃপক্ষ।

হটলাইন নম্বরে কল করে ২৪ ঘণ্টা এ সেবা পাওয়া যায়। পাশাপাশি অভিযোগকারীরা ঘরে বসে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরে তাদের দাখিল করা অভিযোগ সম্পর্কে হটলাইন নম্বরে ফোন করে যেকোনো সময় অভিযোগের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা