ছবি : সংগৃহিত
টেকলাইফ
রানওয়ে থেকে রেডকার্পেট

ফ্যাশনে নতুনমাত্রা আনলো টেকনো ক্যামন ২০ সিরিজ

সান নিউজ ডেস্ক: সম্প্রতি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর আয়োজনে দেশে অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশন এবং অত্যাধুনিক প্রযুক্তির দারুণ প্রদর্শনী উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।

আরও পড়ুন: টুইটারের নতুন লোগো এক্স

সেদিন সন্ধ্যায় আইসিসিবি হয়ে ওঠে ফ্যাশনপ্রেমিদের জন্য এক অবিস্মরণীয় মিলনমেলা। অনুষ্ঠানে দেশের ফ্যাশন প্রেমি, ইন্ডাস্ট্রির গুণিব্যক্তি এবং ট্রেন্ড সেটারদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিলো প্রাণবন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণদের অন্যতম প্রিয় গায়ক তাহসান খান, অভিনেতা তৌসিফ মাহবুব ও টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, টেক রিভিউয়ার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ছিলো চোখে পড়বার মতো। ভিন্নরকম এই সন্ধ্যার আয়োজনের উপস্থাপক হিসেবে ছিলো দ্য ঢাকা গাইস। তাদের প্রাণবন্ত, হাস্যরসপূর্ণ এবং মজাদার উপস্থাপনা অনুষ্ঠানে আগত অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

আরও পড়ুন: কোন ইমোজির কী অর্থ

এ সময় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানশান হোল্ডিংসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক । তারা এই ব্র্যান্ড এবং অসাধারণ ক্যামন ২০ সিরিজ বিষয়ে নিজেদের ভাবনার বিষয়ে কথা বলেন। ব্যতিক্রমী ধারার এই স্মার্টফোনটিতে উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে আকর্ষণীয় ডিজাইনের দারুণ এক মেলবন্ধন ঘটেছে । তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্মার্টইউ বাংলাদেশের সিওও শ্যামল সাহা এবং টেকনোর মার্কেটিং ডিরেক্টর ভেন নি সহ আরো অনেকে।

টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিলো ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের তত্ত্বাবধানে তাহসানের লাইভ মিউজিকের সাথে ভিন্নমাত্রার এক ফ্যাশন শো। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ইমাম হাসান এবং সামিনা সারার ফ্যাশন চয়েজ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলোড়ন তৈরি করে, যা তারা দারুণভাবে উপভোগ করেন।

আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে এইচডি ভিডিও

ইভেন্টটি তারকাদের গ্ল্যামারপূর্ণ উপস্থিতি এবং বিভিন্ন পরিবেশনায় ভরপুর থাকলেও, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো- নতুন ক্যামন ২০ সিরিজ । স্মার্টফোনটি অসাধারণ সব ফিচারে পরিপূর্ণ । যার মধ্যে রয়েছে- শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের নাইট পোট্রের্ট ক্যামেরা, ৮ গিগাবাইট র‌্যামসহ ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো অনেক ফিচার।

টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের উদ্দেশ্য ছিলো মূলত ফ্যাশন এবং প্রযুক্তির মধ্যে সত্যিকারের মেলবন্ধন তৈরি করা। যার সূচনা হয়েছে, সাম্প্রতিক সময়ে মর্যাদাপূর্ণ লন্ডন ফ্যাশন উইকে টেকনো এবং ভোগের মধ্যে বৈশ্বিক যৌথপ্রয়াসের মাধ্যমে। প্রতিষ্ঠান দুটির মধ্যকার এই মিলনের মাধ্যমে টেকনো’র প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।

আরও পড়ুন: ভারতে পিক্সেল ফোন তৈরির পরিকল্পনা

টেকনো এবং ক্যামন ২০ সিরিজ সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য ঘুরে আসুন টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট www.tecno-mobile.com/bd থেকে।

টেকনো সম্পর্কে:

টেকনো একটি উদ্ভাবনী প্রযুক্তির বৈশ্বিক ব্র্যান্ড, যা পাঁচটি মহাদেশের ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে থাকে। যাত্রা শুরুর পর থেকে টেকনো উদীয়মান বৈশ্বিক বাজারে ডিজিটাল অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে সমসাময়িক চিন্তা ও নান্দনিক ডিজাইনের নিখুঁত মেলবন্ধন তৈরিতে বদ্ধপরিকর। বিস্তৃত পরিসরে আধুনিক উদ্ভাবনের মাধ্যমে স্মার্টফোন, স্মার্ট ওয়ারেবলস, ল্যাপটপ, ট্যাবলেট, HiOS অপারেটিং সিস্টেম এবং ঘরের স্মার্ট পণ্য তৈরিতে টেকনো বর্তমানে নিজস্ব টার্গেট মার্কেটের অগ্রগামি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

‘স্টপ অ্যাট নাথিং’ মূলমন্ত্র দ্বারা পরিচালিত টেকনো দূরদর্শী মানুষদের জন্য সবচেয়ে সেরা এবং নতুনতম প্রযুক্তিগুলি নিয়ে আসতে চায়। নান্দনিক ও বুদ্ধিবৃত্তিক পণ্য তৈরির মাধ্যমে টেকনো বিশ্বব্যাপি তার গ্রাহকদের সব সময় নিজেদের সেরা পণ্যটিই উপহার দিতে চায়। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট- www.tecno-mobile.com/bd

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা