ছবি : সংগৃহিত
খেলা

বাবরের ইতিহাস, শীর্ষে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার : একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেও পরিবর্তন ছিল না খেলার ধাঁচে, ম্যাচের ফলাফলেও পরিবর্তন দেখা দিলো না।

আরও পড়ুন : পুরুষ দল বাদ, খেলবে মেয়েরা

এসময় এমনকি সিরিজ নিশ্চিত করে ফেলার অহামিকাও পাকিস্তানকে পেয়ে বসেনি। বাবর আজমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে এবার তারা ১০২ রানের বিশাল ব্যবধানে কিউইদের হারিয়েছে।

শুক্রবারের (৫ মে) এ জয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখলে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের দেয়া ৩৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও ৩৫ ওভারে ২০০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ফলে পরের ১৫ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট।

আরও পড়ুন : বড় হারে সিরিজ শুরু যুবাদের

আধুনিক ক্রিকেটে যা সহজাত লক্ষ্য বলা যায়। তবে এই লক্ষ্যই বড় কঠিণ হয়ে উঠে তাদের জন্যে। ১৩৫ তো বহুদূর, শুধু ৩৫ রানও যোগ করতে পারেনি তারা, ৩২ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় কিউইরা।

এদিকে টানা তিন জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলায় আজ করাচিতে পাকিস্তান মাঠে নামে একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে। তবে ছিলেন প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর জামান, যদিও আজ ফেরেন মাত্র ১৪ রান করে। তবে অপর ওপেনার শান মাসুদ খেলতে থাকেন নিজের শান অনুযায়ী। বাবর আজমের সাথে ৫০ রানের জুটি ভেঙে যখন ফেরেন তিনি, নামের পাশে তখন ৫৫ বলে ৪৪ রান।

বাবর গড়েন এরই মাঝে অনবদ্য এক কীর্তি। ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেনে ওয়ানডেতে ৫ হাজার সংগ্রাহক বনে যান তিনি। মাত্র ৯৭ ইনিংসে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ভেঙে দেন হাশিম আমলার রেকর্ডটি। পাকিস্তানের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বাবর।

আরও পড়ুন : সরাসরি খেলা দেখায় কাটলো শঙ্কা

এদিকে শান মাসুদ ফেরায় দেখা মেলে বিখ্যাত বাবর-রিজওয়ান জুটি। তবে এর আগেই তবে রিজওয়ান রান আউট হয়ে যাওয়ায় তা বড় হয়নি। ৪২ রানের জুটি ভাঙে ২৪ রান করে রিজওয়ান ফিরলে। তবে তিন অঙ্কের ঘর ছাড়ায় চতুর্থ উইকেট জুটি। যেখানে আগা সালমান বাবরের সঙ্গী। দু'জনেই তুলে নেন অর্ধশতক।

সালমান ক্যারিয়ার সেরা ৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে বিদায় নেন। ফলে ভাঙে বাবরের সাথে তার ১০২ বলে দু'জনের ১০৭ রানের জুটি। এরপর ইফতেখার আহমেদকে নিয়ে বাবর যোগ করেন ৩৬ বলে ৪১ রান। এই সময় তুলে নেন নিজের ১৮তম ওয়ানডে শতকটাও। এর এক বল পরই ২২ বলে ২৮ করে আউট হন ইফতেখার।

বাবর আজমও ৪৮তম ওভারের শেষ বলে ফেরেন, আউট হবার আগে করেন ১১৭ বলে ১০৭ রান। বাকি সময়টায় ঝড় তুলেন হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শেষ দুই ওভারে ৩৮ রান যোগ করেন দু'জনে। সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩৩৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। হারিস ৮ বলে ১৭ ও শাহিন অপরাজিত থাকেন ৭ বলে ২৩ রানে। কিউইদের হয়ে ৩ উইকেট নেন ম্যাট হ্যানরি।

আরও পড়ুন : ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর

কিউইদের দুই ওপেনারই রান তাড়া করতে নেমে দলীয় রান ৫০ পেরোনোর আগেই ফেরে সাজঘরে। টম ব্লান্ডেল ২৩ এবং উইল ইয়ং আউট হন ১৫ রানে। তবে এরপর ডেরিয়েল মিচেল ও টম লাথাম মিলে ঘুরে দাঁড় করান দলকে, যোগ করেন আরো ৮৩ রান। ৪৮ বলে ৩৪ রান করে আউট হন মিচেল। তবে অভাব বুঝতে দেননি চাপম্যান। লাথামের সঙ্গী হন তিনি।

কিউইদের এই জুটিতে দ্রুত রান বাড়তে থাকে। বিশেষ করে হাত খুলে খেলতে থাকেন চাপম্যান। তবে ৩৩.১ ওভারে টম লাথাম ৭৬ বলে ৬০ রান করে শাহিন আফ্রিদির শিকার হন। ফলে ভাঙে দুজনের ৪৫ বলে ৫৫ রানে জুটি। তবে দলকে ৩৫ ওভারেই ২০০ রানে পৌঁছে দেন চাপম্যান।

কিন্তু কিউইদের ইনিংস এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৩৩ রানের ভেতর ৬ উইকেট হারায় তারা। যেখানে নেতৃত্ব দেন উসামা মির। ৩৬তম ওভারের দ্বিতীয় বলেই ফেরান ৩৩ বলে ৪৬ রান করে চাপ হয়ে উঠা চাপম্যানকে। এরপর পর পর দুই ওভারে ইশ সোধি (৯) ও ম্যাট হেনরিকেও (৫) শিকার করেন তিনি।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন মেসি

ওয়াসিম জুনিয়র মাঝের সময়ে জিমি নিশামকে হারিস রউফ ও ম্যাকখুনকে আউট করেন। কিউইদের শেষ উইকেটটাও তুলে নেন ওয়াসিম। ৪৩.৪ ওভারে ২৩২ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। ১০২ রানের বড় জয় পায় পাকিস্তান।

সফরকারী নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ ওয়ানডেতে এসেও ভাগ্য বদলাতে পারল না। আগামীকাল একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে উভয় দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা