ছবি-সংগৃহীত
খেলা
এশিয়ান গেমস​​​​​​​

পুরুষ দল বাদ, খেলবে মেয়েরা 

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান গেমসে প্রথমবারের মতো নারী ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

আরও পড়ুন : বড় হারে সিরিজ শুরু যুবাদের

শনিবার (৬ মে) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সভায় এশিয়ান গেমসের ১৭ ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়েছে।

পুরুষ ডিসিপ্লিনে মেয়েদের প্রথমবারের মতো পাঠানোর সিদ্ধান্ত হলেও বাদ দেওয়া হয়েছে ছেলেদের।

গত এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছিল জামাল ভূঁইয়ারা। তবে পুরুষ ফুটবল দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণেই এশিয়ান গেমসে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিওএ।

আরও পড়ুন : সরাসরি খেলা দেখায় কাটলো শঙ্কা

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আসরটি হওয়ার কথা ছিল গত বছর। তবে করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়।

এবার বাংলাদেশ যে ১৭ ডিসিপ্লিনে অংশ নেবে সেগুলো হলো-আরচারি, জিমন্যাষ্টিকস, সুইমিং, তায়কোয়ানডো, অ্যাথলেটিকস, হকি, শ্যুটিং, বক্সিং, ক্রিকেট, গলফ, দাবা, ফুটবল, কাবাডি, ভারোত্তোলন, ফেন্সিং, কারাতে ও ব্রিজ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা