সংগৃহীত
খেলা

বাংলাদেশের লক্ষ্য ১১৮ রান

স্পোর্টস ডেস্ক : বিশ্বচাম্পিয়নদের ১১৭ রানে অলআউট করলো বাংলাদেশ। মিরাজের ঘূর্ণি জাদুতে পাওয়ার প্লেতে বড় সংগ্রহের আভাস দিলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড । ১২ রান দিয়ে মিরাজের শিকার ৪ উইকেট।

রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে ইংল্যান্ড সংগ্রহ করে ১০ উইকেট হারিয়ে ১১৭ রান।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পায় ইংল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৫০ রান। এরপরই যেন পতনের শুরু। সাকিব-হাসান-মিরাজ টানা তিন ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়।

এরপর ডাকেট-কারন জুটি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু দুজনের ৩২ বলে ৩৪ রানের জুটি ভেঙে দেন মিরাজ। সর্বোচ্চ ২৮ রান করেন ডাকেট। এ ছাড়া ফিল সল্ট ২৫, মঈন আলী ১৫ ও কারান ১২ রান করেন। ইংলিশ ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ডাকেটকে ফেরান মোস্তাফিজ। এই ওভারে আরও দুটি রানআউট করে অলআউট করে দেয় বাংলাদেশ।

মিরাজ ক্যারিয়ার সেরা বোলিং করেন এই ম্যাচে। ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। এর আগে ১৭ রানে ৩ উইকেট ছিল ক্যারিয়ার সেরা বোলিং। এ ছাড়া বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা