খেলা

সূর্যবংশী ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড

সান নিউজ ডেস্ক

রেকর্ড বুক যেন একাই দখল করার মিশনে নেমেছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর ব্যাটার এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ডেও তোলপাড় লাগিয়েছেন। ডাম্বুলায় মাত্র ১১ বলে ফিফটি করেছেন তিনি, যা ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছে ভারত ‘এ’ দল। সেখানেই লঙ্কান বোলারদের তুলোধুনো করে রেকর্ডবুক তছনছ করে বিস্ময়বালক বৈভব। মাত্র ১১ বলে ফিফটি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির পথেও এগিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ছত্রভঙ্গ করে দেন বৈভব সূর্যবংশী। রেকর্ড ফিফটির ম্যাচে প্রথম ১১ বলের মধ্যে ১০ বলেই বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। বিপরীতে ডট বল খেলেছেন মাত্র একটি।
দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সূর্যবংশী। তবে সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ তুলে দিয়ে ২৯ বলে ৯৪ রানে থামেন তিনি। তার অবিশ্বাস্য ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা।
এর আগে গ্রুপে পর্বে মোট পাঁচ বার ব্যাট করতে নেমেও বলার মতো কিছু করতে পারেননি বৈভব। ছক্কা মেশিন বনে যাওয়া এই ব্যাটার সুপার ওভারসহ ৫ বার ব্যাট করতে নেমে কেবল তিনটি ছক্কা হাঁকাতে পেরেছেন। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৮টি ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বৈভব।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ দেখায় বিতর্কের জন্ম দিয়েছিলেন এই ব্যাটার। সুপার ওভারে ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচিত হন সূর্যবংশী। এবার ব্যাট হাতে লঙ্কান বোলারদের ওপর যেন প্রতিশোধটাই তুললেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা