খেলা

সপ্তম বিশ্বকাপ নাকি অবসর? জানালেন মেসি

সান নিউজ ডেস্ক

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছেন তিনি। তবে এই আসর শেষে আর কোনো বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ চলাকালে বিশ্বকাপে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ফর্ম এবং দলের চাহিদার কারণে আবারও বিশ্বমঞ্চে খেলছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্ট্রিক করে জানান দেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।

আসন্ন ২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে তিনটি মহাদেশের ছয়টি দেশ যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষের বিশেষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

নিজ দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। যদিও সেসময় তার বয়স হবে ৪৫ বছর। ফলে এমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তবে ফিট থাকলে রোনলাদোকে দলে নিতে কোনো আপত্তি নেই কোচ রবার্তো মার্টিনেজের।

চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পরের বিশ্বকাপে খেলার গুঞ্জন ওঠায় মেসিকে নিয়েও সমর্থকদের কৌতুহল জাগতে শুরু করেছে। তবে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ততদিন পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই।

পর্বরতী বিশ্বকাপে খেলবেন কিনা, আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না (খেলব না), এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।'

মেসি আরও বলেন, 'আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। নিজের সেরাটা দেওয়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।’

ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখন তিনি যা পাচ্ছেন, সবকিছুকেই দেখছেন বাড়তি প্রাপ্তি হিসেবে।

মেসির কথায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।’
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা