খেলা

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল টাইগাররা 

সান নিউজ ডেস্ক

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। পেশির চোটে এদিন ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। এবার তাকে নিয়ে জানা গেল নতুন দুঃসংবাদ।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছেন লিটন। এবার জানা গেল, সিরিজের বাকি ম্যাচগুলোতেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। পায়ের মাংসপেশির চোটের কারণে থাকতে হচ্ছে বাইরে। পুরোপুরি সুস্থ হতে তাকে বিশ্রামে থাকতে হবে।

আজ শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই। তবে সকাল ম্যাচ ভেন্যুতে অবিরাম বৃষ্টিও নতুন শঙ্কা তৈরি করেছে।
এদিকে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর টি-টোয়েন্টিতেও সেই ধারা অব্যাহত রাখছে অজিরা। কুড়ি ওভারের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৩১ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেট হাতে রেখেই সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা