খেলা

৩-০ ব্যবধানেই জিততে চেয়েছিল মেসি

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন কিংবদন্তি স্ট্রাইকার লিওনেল মেসি। বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের আগেই নাকি এমন স্কোরলাইনের কথা বলেছিলেন মেসি, জানালেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ৩-০ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন লিওনেল মেসি। পরে সেই স্কোরলাইনেই জিতেছে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মেসির ভবিষ্যদ্বাণীর গল্প শোনান। হাসতে হাসতে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ ম্যাচের আগে সে ৩-০ স্কোরলাইনের কথাই বলেছিল।’

১৭ জুন ভোরে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেছেন মেসি। পেয়েছেন বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা। শুধু তাই নয়, এই ৩ গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৯ বছর বয়সের দোরগোড়ায় থাকা মেসি এ ম্যাচে দেশের জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই ছিলেন, এই ম্যাচের পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা