সংগৃহীত
জাতীয়

নির্বাচনী প্রচরণায় ব্যস্ত সাকিব

জেলা প্রতিনিধি: নিজ শহরের কলেজপাড়ায় উঠান বৈঠকে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

আরও পড়ুন: আপনাদের ভালোবাসা আমার শক্তি

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের কলেজপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সাকিবকে দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান এবং এ সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উঠান বৈঠকে সাকিব জানান, আমি শুনেছি এই এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না। এ কথা শুনে আমি হতাশ হয়েছি।

আরও পড়ুন: ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে

টাইগার দলপতি বলেন,শুনেছি এই কলেজপাড়া ঢাকার গুলশান, বনানী এলাকার মতো। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরসহ এলিট শ্রেণির মানুষের বসবাস। এই একটি জায়গায় সবার সন্দেহ, এই এলাকার মানুষ ভোট দেন না। তাই এই অপবাদ আপনাদের এবার ঘোচাতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের সুযোগ দেবেন।

দেশসেরা এই ক্রিকেটার জানান, নির্বাচনে জয়যুক্ত হলে আপনাদের নিয়ে মাগুরার যত উন্নয়ন সম্ভব, সেটা করবো। ভোটের দিন সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের অগ্রযাত্রাতে অব্যাহত রাখবেন।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা