জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ

সান নিউজ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশেই গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন।

দগ্ধ অন্যরা হলেন- মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর বেলুন উড়াতে গেলে সেটি পারেননি। পরে পুলিশ সদস্যরা গ্যাসের বেলুনগুলো অনুষ্ঠানস্থলের পেছনে নিয়ে যায়। সেখান থেকে অতিথিরা মূল মঞ্চে চলে যায়।

কিছুক্ষণ পর কর্তৃপক্ষের কয়েকজন বেলুন না উড়ার কৈফিয়ত চাইলে বিক্রেতা নিজেই আগুন লাগিয়ে উড়ানোর চেষ্টার করে। এসময় বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হয়। পরে পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: লুহানস্কে বোমা হামলায় জেনারেল নিহত

পুলিশ নিশ্চিত করেন, তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা